নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন
তরুণ ভোটারদের লক্ষ্য করে এবার নির্বাচনী প্রচারণায় ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশিযারা দেশে ও বিদেশে বসে তথ্য প্রযুক্তির সহায়তায় গুজব ছাড়াচ্ছেন তাদের প্রতিহত করার জন্য দেশের প্রতিটি আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন বলেন, এই কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু নারী-পুরুষ তৈরি করা হচ্ছে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যাম্পেইন করবে। তিনবারের মতো এবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রাপ্ত সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, শুধু তাই নয়, প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর ডাটা বেজ তৈরী, ডিজিটাল নির্বাচনী প্রচারণায় বিশেষ ভূমিকা রাখবে স্মার্ট কর্ণার। আগামী নির্বাচনে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও প্রমাণ করে দিবে তারা সঠিক পথে আছেন। বাংলাদেশের মানুষ কখনওই ভুল করে না। তারা সঠিক রায়টাই দিয়ে থাকে।
তিনি বিশ্বাস করেন, এবারও জনগণ বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবেন । আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জয়ী হয়। আর আওমী লীগ হারলে বাংলাদেশ হারে। স্বাধীনতা বিরোধীরা তখন চাঙ্গা হয়ে ওঠে। নেতাকর্মীরা স্মার্ট কর্ণার থেকে কেন্দ্রের সাথে যোগাযোগ স্থাপন, নির্বাচনী প্রচারণাসহ নানাবিধ কাজ করতে পারবেন বলে জানান তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধণ চন্দ্র মজুমদার এমপি, সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।







